শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

সারাদেশে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে রাবেতাতুল হুফফাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথমবারের মতো সারাদেশে হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে হাফেজদের কল্যাণে প্রতিষ্ঠিত রাবেতাতুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই প্রতিযোগিতা।

সংগঠনের সভাপতি সাইয়্যেদ মাহফুজুর রহমান আওয়ার ইসলামকে জানান, সারাদেশে প্রায় ২০টি জোনে এই প্রতিযোগিতার অডিশন অনুষ্ঠিত হবে। আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ফাইনাল প্রতিযোগিতা।

এই আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে সংগঠনের সভাপতি বলেন, সারাদেশে গ্রামে-গঞ্জে ছড়িয়ে থাকা মেধাবী হাফেজদের খুঁজে বের করতেই এই আয়োজন। প্রতিযোগিতায় বিজয়ীদের লক্ষাধিক টাকার পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি।

রাবেতাতুল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ হাফেজদের কল্যাণে প্রতিষ্ঠিত একটি সংগঠন। সারাদেশে বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত শেখানো, দীনি মাহফিলের আয়োজন, অসহায় ও দুঃস্থদের সেবায় কাজ করে থাকে সংগঠনটি। সম্প্রতি সংগঠনটির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইয়্যেদ মাহফুজুর রহমান। তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি। আর সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ নুরুল হুদা তুহিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ