শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

সামরিক বিমান বিধ্বস্তে নাইজেরিয়ায় নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন।

রোববার (২১ ফেব্রুয়ারি) দেশটির বিমান বাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, রাজধানী আবুজার কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে কর্মকর্তারা বলছেন, বিমানের পাইলট ইঞ্জিন বিকল হওয়ার কথা জানিয়েছিলেন।

এক বিবৃতিতে মুখপাত্র ইবিকুনলে দারামোলা জানান, নাইজেরিয়ার পার্শ্ববর্তী দেশ নাইজারের রাজধানী ‘মিনায় যাওয়ার পথে ইঞ্জিন বিকলের কথা জানিয়ে আবুজা বিমানবন্দরে ফেরার সময় বিচক্র্যাফট কিংএয়ার বি৩৫০ বিমানটি বিধ্বস্ত হয়।’ মিনার অবস্থান আবুজা থেকে ১১০ কিলোমিটার উত্তরপশ্চিমে।

দারামোলা বলেন, ‘দুঃখজনকভাবে বিমানে থাকা সাতজনের সকলেই নিহত হয়েছেন।’ নাইজেরিয়ার বিমান পরিবহনমন্ত্রী সিরিকা হাদিও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিডিওতে দেখা যায়, আগুন নেভাতে ঘটনাস্থলে জল কামান ব্যবহার করা হচ্ছে। এছাড়া চারপাশে অনেক মানুষকে জড়ো হয়ে থাকতে দেখা যায়। বিমান বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ