শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বেনাপোলে ভুয়া এনএসআই কর্মকর্তা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যশোরের বেনাপোল সীমান্ত থেকে আবু মুছা (৩৮) নামের এক ভুয়া এনএসআই কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকেলে বেনাপোল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবু মুছা যশোরের ঝিকরগাছা থানার বাঁকড়ার মাজারুল ইসলামের ছেলে।

পুলিশ জানান, এনএসআই ফ্লিড অফিসার পরিচয়ে আবু মুছা এক ব্যক্তির তদন্তে যাওয়ার জন্য ফোন করে সোর্স নিয়ে পুলিশকে বেনাপোল বাজারে আসতে বলে। এ সময় এনএসআই আবু মুছার কাছে তদন্তের বিষয়টি জানতে চাইলে সদুত্তর দিতে পারেনি। পরে সন্দেহ হলে তাকে কৌশলে থানায় নেয়া হয়। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদে ভুয়া প্রমাণিত হলে তাকে গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গ্রেফতার ভুয়া এনএসআই পরিচয়ধারীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় প্রতারণার মামলা হয়েছে। তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ