শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ববি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ পরিবহন শ্রমিক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুই পরিবহন শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- এমকে পরিবহনের সুপারভাইজার আবুল বাশার রনি (২৫) ও সাউথ বেঙ্গল পরিবহনের হেলপার মুহা. ফিরোজ (২৪)। তারা দু’জনই নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন হাউজিং এলাকার বাসিন্দা।

গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেয়া কোতয়ালি থানার ওসি নুরুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে রূপাতলী হাউজিং এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কয়েকটি মেসে হামলা চালানো হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মুহা. মুহসিন উদ্দিন বাদী হয়ে কোতয়ালি থানায় মামলা করেন। মামলা দায়েরের পর আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ শুরু করে। তবে গ্রেফতারের হাত থেকে রক্ষা পেতে আত্মগোপন করেন হামলাকারীরা। এ কারণে তাদের গ্রেফতারে সক্ষম হচ্ছিল না পুলিশ।’

তিনি বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আবুল বাশার রনি ও মো. ফিরোজ রূপাতলী বাসস্ট্যান্ডে আত্মগোপন করেছেন। এরপর সেখানে অভিযান চালানো হয় রূপাতলী বাসস্ট্যান্ডে। সেখানে পার্কিং করে রাখা প্রায় অর্ধ শতাধিক বাসে তল্লাশি চালানো হয়। রাত দেড়টার দিকে তাদের দুইজনকে একটি বাসের ভেতর থেকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আবুল বাশার রনি ও মো. ফিরোজ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা ছাড়াও হামলার ঘটনায় আরও বেশ কয়েকজন পরিবহন শ্রমিক জড়িত রয়েছেন। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

-এএ