শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সিলেটে সৎ মা-বোনকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট নগরীতে গভীর রাতে সৎ মা ও বোনকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে শহরতলীর শাহপরাণ (রহ.) থানার বিআইডিসি এলাকার মীর মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুবিয়া বেগম (৩০) এবং তার মেয়ে মাহা (৯)। এতে গুরুতর আহত হয়েছেন রুবিয়ার ছেলে তাহসান (৭)। এ ঘটনায় রুবিয়ার সৎ ছেলে ঘাতক আবাদ হোসেনকে আটক করেছে পুলিশ।

শাহপরান থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার মধ্যরাতে আবাদ হোসেন দা দিয়ে তার সৎ মা, বোন ও ভাইকে কোপাতে থাকে। ঘটনাস্থলেই মা ও বোন মারা যান। আর আহতাবস্থায় তার সৎ ভাই তাহসানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও গুরুতর।

ওসি বলেন, সৎ মায়ের সাথে ঘাতক আবাদের ভালো সম্পর্ক না থাকায় মনের ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ডটি ঘটেছে। তবে জিজ্ঞাসাবাদের পর আসল রহস্য জানা যাবে।

তিনি বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। আর মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ