রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি ‘জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৭ মামলায় ৫৯ জনের সাজা’  বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে ৪৮ ঘণ্টায় মিলবে দুবাইয়ের পর্যটন ভিসা, পাবেন যেসব ছাড় সিলেটের সারওয়ার আলমকে ‘ডিসি’ থেকে ‘উপসচিব’ পদে পদায়ন এইচএসসি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের সঙ্গে শিক্ষামন্ত্রী সভা ২৪ জুন

বিএনপির আন্দোলনের মরা গাঙে আর জোয়ার আসবে না: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতির জন্যই বিএনপি ইস্যু নির্বাচনে ব্যর্থ হয়ে একযুগ কাটিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির আন্দোলন সুদূর পরাহত, তাই তাদের আন্দোলন দূর আকাশের নীলিমা, যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

শেখ হাসিনা সরকার দেউলিয়াত্বের শেষ পর্যায়ে, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা সরকার নয়, বিএনপির রাজনীতিই এখন গভীর সমুদ্রে কম্পাসহীন নাবিকের মতো।’

তিনি বিএনপির মিথ্যাচারই তাদের রাজনীতিকে এখন গ্রাস করছে বলেও মন্তব্য করেন।

বিএনপির একদফা আন্দোলনের জন্য কর্মীদের প্রস্তুতি নেয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, একদফা আর এগারো দফা যাই বলুন, বিএনপির আন্দোলনের মরা গাঙে আর জোয়ার আসবে না।

তাদের তথাকথিত একদফা আন্দোলনও জনবিচ্ছিন্নতায় মুখ থুবড়ে পড়বে বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগ সভাপতির প্রতি দেশের জনগণের আস্থা শতভাগ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রতিক পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের বিপুল বিজয় তারই নজির।

তিনি বলেন, যে কোন জনঘনিষ্ঠ ইস্যুতে শেখ হাসিনা সরকার সবার আগে রেসপন্স করেন এবং আওয়ামী লীগও দেশের মানুষে সাথে আছে বলেই বিএনপি আন্দোলনের ইস্যু সংকটে পড়ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ