শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কলমাকান্দা বাজারে আগুন; প্রায় কোটি টাকার ক্ষতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেত্রকোণার কলমাকান্দায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বাজারে আগুন লেগে একটি বাসাসহ ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

কলমাকান্দা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় বাজারের বাকি অংশ।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, কলমাকান্দা বাজারে মধ্যরাতে চাউল মহাল সংলগ্ন সুধাংশ সরকার মুদির দোকান গোডাউন থেকে এ আগুনের উৎপত্তি হয়। খবর পেয়ে কলমাকান্দা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এতে বাজারের কাজল মাস্টারের বাসা ও সুধাংশ সরকারের মুদির দোকান, গোডাউনসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। পাশে থাকা আরো ৮-১০ টি দোকানঘরের আংশিক ক্ষতি হয়েছে।

কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ মুহা. রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ