শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইসলামের ছায়াতলে একই পরিবারের ৩ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের নাথ বাড়ির একই পরিবারের হিন্দু ধর্মাবলম্বী ৩ জন ইসলাম গ্রহণ করেছেন। গত বুধবার চট্টগ্রামের নোটারি কার্যালয়ে গিয়ে তারা ইসলাম গ্রহণ করেন।

তারা হলেন- বিনোদ বিহারী নাথের মেয়ে খুকু রানী নাথ (বর্তমানে সালমা ইসলাম সারা), তার ছেলে এসকে রনি দাস (তাজওয়ার ইসলাম সাকিফ) ও জনি চন্দ্র দাস (ওয়াহিদুল ইসলাম আয়ান)।

ইসলাম গ্রহণ করার ব্যাপারে তাজওয়ার ইসলাম সাকিফ বলেন, দীর্ঘদিন ধরে ইসলামের বিভিন্ন বই পড়ে সত্যের সন্ধান পাই। বিষয়টি মা ও ভাইকে জানিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে আসার সিদ্ধান্ত নিয়েছি।

পরবর্তীতে যাতে কোনো সমস্যা তৈরি না হয়, সেজন্য সাক্ষীদের সামনে নোটারি করে ইসলাম গ্রহণ করার কথা জানান নওমুসলিম সাকিফ। ইসলাম ধর্ম অনুযায়ী জীবনযাপন করার জন্য সবার দোয়া চেয়েছেন তিনি।

এর আগে চট্টগ্রামের হাটহাজারীর মাদরাসায় গিয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরীর কাছে পবিত্র কালিমা পাঠ করেন এই তিন জন। বিষয়টি শুনেছেন বলে জানান পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ