রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি

১৩০ দেশ এখনও এক ডোজ টিকাও পায়নি: জাতিসংঘ মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাত্র ১০টি দেশ সব টিকার ৭৫ শতাংশ দখল করেছে বলে সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। দেশগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করে গুতেরেস বলেন, ১৩০টি দেশ এখনও টিকার একটি ডোজও হাতে পায়নি।

জাতিসংঘের সেক্রেটারি কাউন্সিলের শীর্ষ পর্যায়ের একটি বৈঠকে বুধবার গুতেরেস এসব কথা বলেন। খবর আল জাজিরার।

টিকা বণ্টনের এমন ঘটনাকে জাতিসংঘ মহাসচিব ‘বন্যভাবে অসম ও অনৈতিক’ বলে মন্তব্য করে বলেন, ‘কঠিন এই সময়ে বিশ্ববাসীর সামনে ভ্যাকসিন সমতাই সবচেয়ে বড় নৈতিক পরীক্ষা।’ সমানভাবে ভ্যাকসিন সরবরাহ করতে জরুরিভাবে বৈশ্বিক টিকা সরবরাহ কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

জাতিসংঘের বৈঠকে অসমভাবে ভ্যাকসিন বণ্টনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও আলোচনা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণার পর ভ্যাকসিন পেতে উঠেপড়ে লাগে কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই অধিকাংশ ভ্যাকসিন নিজের দেশের জন্য অগ্রিম কিনে নেওয়ার চেষ্টা করেন। এরপর ব্রিটেন, ইতালি, স্পেন, ব্রাজিলও একই ধরনের পদক্ষেপ নেয়।

এশিয়ায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন সরবরাহ করছে ভারতের সিরাম ইনস্টিটিউট। তাদের সঙ্গে আগেভাগে যোগাযোগ করায় ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ