শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ফুলপুর জামিয়া মাদানিয়া গোদারিয়ার খতমে বুখারি আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ।।

ময়মনসিংহের ফুলপুরের ঐতিহ্যবাহী কওমি মাদরাসা জামিয়া মাদানিয়া দারুল উলুম গোদারিয়া মাদরাসার খতমে বুখারি উপলক্ষে দোয়া মাহফিল আগামীকাল শুক্রবার ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

জুমার পর থেকে শুরু হওয়া খতমে বুখারি ও দোয়া মাহফিল চলবে মধ্য রাত পর্যন্ত। ইতিমধ্যেই খতমে বুখারির সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মাদরাসা কর্তৃপক্ষ।

ময়মনসিংহ বড় মসজিদের ইমাম ও খতিব শায়খুল হাদিস মাওলানা আবদুল হক এর সভাপতিত্ব খতমে বুখারি ও দোয়া মাহফিলে প্রধান আলোচক হিসাবে বয়ান করবেন বরেণ্য ওয়ায়েজ মারকাযুত তাকওয়া যাত্রাবাড়ী ঢাকার মহাপরিচালক মুফতি হাবিবুর রহমান মিছবাহ।

খতমে বুখারি সম্মেলনে জামিয়া মাদানিয়া গোদারিয়ার দাওরায়ে হাদিস, হিফজ এবং কেরাত বিভাগ থেকে ফারেগ হওয়া ৩০ জন কে সম্মান সূচক পাগড়ী প্রদান করা হবে।

খতমে বুখারি ও বুখারি শরীফের শেষ হাদিসের দরস প্রদান করবেন বৃহত্তর ময়মনসিংহ এর শীর্ষ আলেম শায়খুল হাদিস মুফতি আহমদ আলী

এ ছাড়াও বিশেষ মেহমান হিসাবে আলোচনা করবেন উজানীর পীর মুফতি এহতেরামুল হক উজানী বালিয়া মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা আইনুদ্দীন সেহলা মাদরাসার মুহতামিম মাওলানা আহমদ হোসাইন জামিয়া কারীমিয়া রামপুরার মুহাদ্দিস মুফতি ওয়ালী উল্লাহ মুফতি লোকমান মাজহারী মুফতি গোলাম মাওলা ভূইয়া সহ প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ