রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি

সরস্বতী পূজা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান বিচারপতি: দেশে ধর্ম পালনে সবাই স্বাধীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে ধর্ম পালনে সবাই স্বাধীন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবনে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ধর্ম আমাদের উদারতা ও মানবতার শিক্ষা দেয় উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, দেশে ধর্ম পালনে সবাই স্বাধীন এবং সব ধর্মের মিলিত সংস্কৃতিই বাঙালির সংস্কৃতি।

এদিন সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে সুপ্রিম কোর্টে পৃথক দুটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। এর মধ্যে একটির আয়োজন করে সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী পূজা উদযাপন পরিষদ এবং অন্যটি সরস্বতী পূজা উদযাপন পরিষদ।

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালনে স্বাধীন। এদেশের হিন্দু সম্প্রদায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এই উৎসব পালন করে আসছে। শিক্ষা ও সংস্কৃতির দিক থেকেও সরস্বতী পূজার তাৎপর্য অপরিসীম।

তিনি বলেন, উদারতা, মানবিকতাবোধ, অসম্প্রাদায়িকতা ও সহিষ্ণুতা। এগুলো আমরা ধর্ম থেকেই শিক্ষা পাই। আবহমানকাল থেকে এদেশে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মের মানুষরা পারস্পরিক সহমর্মিতা, হৃদ্যতা ও মমত্ববোধের সহিত মিলেমিশে বসবাস করছে।

সব ধর্মের মিলিত সংস্কৃতি আমাদের বাঙালি সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠিত এবং সুদীর্ঘ কালের সাম্প্রদায়িক সম্প্রীতির সুমহান এই ঐতিহ্য আমাদের সবাইকে ধারণ করতে হবে, যোগ করেন প্রধান বিচারপতি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ