শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এতে ওই ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকারী সব যানবাহন প্রায় আধাঘণ্টা বন্ধ ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে দীর্ঘদিন ধরে রয়েল কোচ নামে একটি পরিবহনের বাস চলাচল করছে। সম্প্রতি একই রুটে রয়েল বি.বাড়িয়া নামে আরেকটি পরিবহনের বাস সার্ভিস চালু হয়। রয়েল নাম ব্যবহার করায় রয়েল বি.বাড়িয়ার বিরোধিতা করে আসছিলেন রয়েল কোচ সংশ্লিষ্টরা। এ ছাড়া দুটি বাসের কাউন্টারও পাশাপাশি। বিষয়টি নিয়ে দ্বন্দ্বে জড়ায় দুই পরিবহনের লোকজন। এ দ্বন্দ্ব নিরসনে আজ শ্রমিক নেতাদের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল।

বৈঠকের আগেই শনিবার রাতে বিশ্বরোড মোড়ে রয়েল কোচের চেকার মোর্শেদ, জসিম, মাসুদকে মারধর করেন রয়েল বি.বাড়িয়ার সিএনজি শ্রমিক নেতা আরব আলী বক্স, কাউসার, জুবায়েদ বক্স, বাবু, তারিকুল ইসলাম আপেল। এ ঘটনার পর উভয়পক্ষের সমর্থকরা মহাসড়কে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হন। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। তখন একটি ট্রাকের গ্লাস ভাঙচুর করা হয়। এতে মহাসড়কের তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যান চলাচল বন্ধ হয়ে পড়ে। মহাসড়কের উভয়পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতরা গ্রেফতার আতঙ্কে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ মহাসড়ক থেকে দুই পক্ষকেই সরিয়ে দেয়। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ