শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

চুয়াডাঙ্গায় নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আওয়ামী লীগের নেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চুয়াডাঙ্গা দামুড়হুদা নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন (৫৫) এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন।

শনিবার মধ্যরাতে পার্শ্ববর্তী ভগিরাতপুর গ্রামের মুহা. আলী হীমের বাড়িতে নারী নিয়ে ফুর্তি করার সময় খবর পেয়ে স্থানীয়রা তাকে আটক করে।

মমিনুল ইসলাম মমিন একই উপজেলার নতিপোতা গ্রামের মাঝের পাড়ার মুহা. মাজেদুল ইসলামের ছেলে।

ভগিরাতপুর গ্রামবাসী জানায়, মমিনুল ইসলাম মমিন শনিবার রাতে দামুড়হুদা উপজেলার বেড়বাড়ি গ্রামের এক নারীকে ফুসলিয়ে একই এলাকার ভগিরাতপুর গ্রামের আলী হীমের বাড়িতে নিয়ে যায়। এরপর আপত্তিকর অবস্থায় এলাকাবাসী মমিনুল ইসলাম ওরফে মমিন মাস্টারকে আটক করে গণধোলাই দেয়।

এ সময় মমিনুল ইসলামের মাথায় আঘাত লেগে অতিরিক্ত রক্তক্ষরণে সে গুরুতর আহত হন। খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মমিনুল ইসলামকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে থানায় নেয়।

এদিকে নারী কেলেঙ্কারির বিষয়টি জানাজানি হয়ে গেলে ওই এলাকাবাসী অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তিসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে তাকে বহিষ্কারের দাবি তোলেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, দুই পক্ষ পৃথক দুটি এজাহার দায়ের করেছেন যা মামলা প্রক্রিয়াধীন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ