শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গোয়াইনঘাট হাসপাতালে কম্বল বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবু তালহা তোফায়েল।।
সিলেট থেকে>

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গোয়াইনঘাট হাসপাতালে রোগীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ ১৩ ফেব্রুয়ারি (শনিবার) বিকাল ৩ টায় এ কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাঘমাসের কনকনে শীতে রোগীরা ঠান্ডায় বিড়ম্বনা পোহাতে হয়; সন্ধ্যা থেকে সকাল ৯টা পর্যন্ত ঠান্ডার জো থাকে মাত্রাতিরিক্ত; সীমান্ত অঞ্চল- ভারতের মেঘালয় ঘেসা অঞ্চল গোয়াইনঘাটে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় একটু বেশী ঠান্ডার প্রভাব থাকে। আর রোগীদের জন্য ঠান্ডা মারাত্মক ক্ষতিকর; সবকিছু বিবেচনা করে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আসা শীত সামগ্রী তথা কম্বল গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিতরণ করেন চেয়ারম্যান ভূমি আপিল বোর্ড (সরকারের সচিব) উম্মুল হাসনা।

এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) তাহমিলুর রহমান, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আফিয়া বেগম, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহান উদ্দিন, আরএমও খালেদুর রহমান চৌধুরী, সাংবাদি আব্দুল মালিক প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ