শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সাইনবোর্ডের জামিয়া আশরাফিয়ার দস্তারবন্দী মাহফিল শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার সাইনবোর্ডের জামিয়া আশরাফিয়া মাদরাসায় খতমে বুখারী ও দস্তারবন্দী মাহফিল আগামী ১২ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে। শুক্রবার আসরের পর থেকে দস্তারবন্দী মাহফিল শুরু হবে।

দস্তারবন্দী ও দোয়া পরিচালনা করবেন, মুফতীয়ে আজম মুফতী শফি রহ. এর শাগরেদ, হাফেজ্জী হুজুর রহ. এর সুযোগ্য খালিফা শাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল বারী।

দস্তারবন্দী মাহফিলে ৮২জন শিক্ষার্থীকে সম্মাননা পাগড়ী দেয়া হবে বলে জানা যায়।

১৯৯৮ সালে ঢাকা সাইনবোর্ড নারায়ণগঞ্জ লিংরোড শান্তিধারা এলাকায় প্রতিষ্ঠিত হয় জামিয়া আশরাফিয়া। ২০০৫ সালে দাওরায়ে হাদিস, ২০১১ সালে গবেষণামূলক উচ্চতর ইফতা বিভাগ ও আদব বিভাগ খোলা হয়।

অতি অল্প সময়ে প্রতিষ্ঠানটি আলেম-ওলামা, ইসলামী শিক্ষা অনুরাগীদের মাঝে ব্যাপক পরিচিতি লাভ করে। আদর্শ জাতি গঠনে বিশেষ অবদান রেখে আসছে মাদরাসাটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ