শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

টেকনাফে মিনিবাস-অটোরিকশার সংঘর্ষে ৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফে মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বুধবার সকাল সাড়ে ৯ টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং সংলগ্ন লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্যটি নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম। তবে নিহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

স্থানীয়দের বরাতে এসআই নুরে আলম বলেন, সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং সংলগ্ন লম্বাবিল এলাকায় কক্সবাজারমুখি যাত্রিবাহি পালকি পরিবহনের একটি মিনিবাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত এবং একজন আহত হয়েছে। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদরে হাসপাতালে নিয়ে আসে। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন।

এসআই জানান, নিহতদের মধ্যে তিনজনের মরদেহ হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে এবং একজনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ