রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শুরু ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সিলেটে মানববন্ধন, হরতালের হুঁশিয়ারি মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি

দুর্নীতিবাজদের হাত ভেঙে দিতে হবে: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের উন্নয়ন করতে হলে দুর্নীতিবাজদের হাত ভেঙে দিতে হবে বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আদালত বলেন, ‘দেশের উন্নয়ন করতে হলে দুর্নীতিবাজদের হাত ভেঙে দিতে হবে। নইলে দেশের উন্নয়ন হবে না। সামান্য একজন সাব-রেজিস্ট্রার হয়ে কীভাবে এত দুর্নীতি করে? কত সাহস!’

আজ মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এক সাব-রেজিস্ট্রারের দুর্নীতি মামলার জামিন আবেদনের শুনানিকালে এ মন্তব্য করেন।

আদালতে আসামি জাহাঙ্গীর আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী কামরুন নাহার রত্মা।

এর আগে জালিয়াতির মাধ্যমে ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের এক মৃত ব্যক্তি ও বিদেশে অবস্থানরত ব্যক্তির নাম-ঠিকানা ব্যবহার করে ভুয়া দলিলদাতা সাজিয়ে কমিশন গঠনের মাধ্যমে ২০১৭ সালে একটি ভুয়া দলিল রেজিস্ট্রি করা হয়। জমির কাগজ জালিয়াতির মাধ্যমে ৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে ময়মনসিংহের ভালুকা উপজেলার তৎকালীন সাব-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ ঘটনায় সাব-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলমের সঙ্গে আরও দুই জন জড়িত বলে অভিযোগ পাওয়া যায়।

পরে ৯ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ায় সাব-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলমসহ তিন জনের বিরুদ্ধে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাধন সূত্র ধর বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। অবশ্য এরইমধ্যে সাব-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম এক মাস আগে ভালুকা থেকে যশোরের ঝিনাইদহ সাব-রেজিস্ট্রার অফিসে বদলি হন।

দুদকের মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ভালুকার সাব-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম, অফিসের দলিল লেখক সিরাজুল ইসলাম সুজন এবং স্থানীয় আবু রাসেল চৌধুরী যোগসাজশে প্রতারণা করে ৯ কোটি টাকা আত্মসাৎ করেছেন। পরে দুদকের মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান জাহাঙ্গীর আলম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ