শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

স্ত্রীকে পরকীয়ারত দেখে স্বামী ও দেবর মিলে পিটিয়ে মারলেন দুজনকেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গায়ে থাকা কালো ওড়না ও গলায় হলুদ গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় গত রোববার (৭ ফেব্রুয়ারি) গৃহবধূ ও এক যুবকের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ।

এদিন সকালে তাদের মরদেহ সাতক্ষীরা পৌর সদরের শ্রীপতিপুর শেখ আব্দুল হাইয়ের বাড়িসংলগ্ন আমগাছ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই গৃহবধূর স্বামী ও তার ছোট দেবরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন নিহত ফাতেমার স্বামী বাক প্রতিবন্ধী শেখ আহসান ও স্বামীর আপন ছোট ভাই শেখ আসাদ।

আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে কলারোয়ার উপজেলার শ্রীপতিপুর নিহতের বাড়ি সংলগ্ন পাঁচিলের পাশে থেকে হত্যায় ব্যবহৃত রড ও আলামত উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী ও দেবর জানায়, নিহত ফাতেমার সঙ্গে দীর্ঘদিনের পরকীয়ার সম্পর্ক ছিল শ্যামনগর উপজেলার ধুমঘাট এলাকার জয়নাল পাড়ের ছেলে নিহত করিম পাড়ের। গত পরশু দিনগত রাতে নিহত ফাতেমার শ্বশুরবাড়ি কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামে পরিত্যক্ত এক কক্ষে আপত্তিকর অবস্থায় দুজনকে দেখে ফেলেন তার স্বামী। বাক প্রতিবন্ধী স্বামী উত্তেজিত হয়ে তার ছোট ভাই আসাদের সহযোগিতায় প্রথমে দুজনকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করে। পরে নিহত ফাতেমার গায়ে ব্যবহৃত কালো রঙের ওড়না ও গামছা দিয়ে গলায় বেঁধে দুজনকে এক আম গাছে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করে।

এ ঘটনায় নিহত করিম পাড়ের পিতা জয়নাল পাড় কলারোয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তারই প্রেক্ষিতে ২৪ ঘণ্টার ভিতরে জড়িত থাকার অভিযোগে প্রধান ২ আসামিকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড ও অন্যান্য মালামাল। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ