শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আলেমদের হুমকি দেয়া কুষ্টিয়ার সেই আলোচিত এসপিকে বদলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলেমদের হুমকি দেয়া কুষ্টিয়ার আলোচিত পুলিশ ‍সুপার (এসপি) এস. এম তানভীর আরাফাতসহ বাংলাদেশ পুলিশের এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

বদলিকৃতরা হলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. হামিদুল আলমকে হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি), বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ও জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনকে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপির কার্যালয়ের পুলিশ সুপার করা হয়েছে।

এছাড়া নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার, পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার, কুষ্টিয়ার পুলিশ সুপার এস. এম তানভীর আরাফাতকে বরিশাল মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার, গাজীপুর মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার কে. এম আরিফুল হককে বাগেরহাটের পুলিশ সুপার, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মো. নাসির উদ্দিনকে জামালপুরের পুলিশ সুপার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায়কে নড়াইলের পুলিশ সুপার, বরিশাল মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনারকে কুষ্টিয়ার পুলিশ সুপার, চট্টগ্রাম মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহকে পটুয়াখালীর পুলিশ ‍সুপার ও সিআইডি’র রংপুর মেট্রোপলিটনের পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাসকে খাগড়াছড়ির মালছড়ি ৬ষ্ঠ এপিবিএন ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় আলোচনায় আসেন কুষ্টিয়ার তৎকালিন পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত। এই এসপিই আলেমদের হাত ভেঙ্গে দেয়ার হুমকি দিয়েছিলেন। ওই ঘটনায় তাকে উচ্চ আদালতে তলব করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে চিনতে পারেননি বলে নিঃশর্ত ক্ষমা চান তিনি। আদালত তানভীর আরাফাতের ক্ষমার আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত তার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন বলে জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ