শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

ঠোঁট কোমল রাখতে জেনে নিন ৫ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঠোঁট মানুষের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। তাই এর যত্ন একটু বেশিই নিতে হয়। তাছাড়া মেয়েদের জন্য তো নিজের যত্ন নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আসুন জেনে নিই মেয়েরা কীভাবে এই শীতে ঠোট কোমল রাখতে পারবে-

চ্যাপস স্টিক : টিনেজদের জন্য খুবই ভালো একটি লিপ কালার এটি। তবে প্রায় সকল বয়সের নারীই ব্যবহার করতে পারেন এটি।

লিপ গ্লস : লিপস্টিকের বিকল্প হিসেবে খুবই দারুণ একটি মেক আপ এই লিপ গ্লস। নিয়মিত ব্যবহারের ফলে ঠোঁটকে উজ্জ্বল করে তোলে এটি। ঠোঁটকে চকচকে করে তোলে এবং কমলালেবুর কোয়ার মতো আকর্ষণীয় করে তোলে। এমনকি এটি ঠোঁটে দীর্ঘক্ষণ থেকে যায়।

পেট্রোলিয়াম জেলি : মূলত শীতকালে ঠোঁটকে কোমল রাখার জন্য পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা হয়। অধিকাংশ মানুষই হয়তো এটা জানেন না যে অন্যান্য সময়েও পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যায়। ঠোঁটকে নরম ও মোলায়েম রাখার জন্য পেট্রোলিয়াম জেলির বিকল্প কিছু নেই।

এজড বাম : ঠোঁটকে গ্লো করবে ঠিকই কিন্তু এটি লিপস্টিকের মতো নয়। লিপস্টিকের বিকল্প হিসেবে ব্যবহার করে থাকেন অনেকে। প্রতিদিন সকালে সকল বয়সের নারীরাই ব্যবহার করতে পারেন এজড বাম।

অলিভ অয়েল : ঠোঁটকে ভালো রাখতে অলিভ অয়েল অত্যন্ত উপকারী একটি তেল। এটি নিয়মিত ব্যবহারের ফলে ঠোঁটের শুষ্কভাব দূর হয় এবং ঠোঁটকে নরম রাখতে অনেক সহায়ক ভূমিকা পালন করে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ