শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

কাবার গিলাফ পরিচ্ছন্ন করা হয় যেভাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

পবিত্র কাবার গিলাফের পরিচ্ছন্নতা, চাকচিক্য ও উজ্জ্বলতা ধরে রাখতে চালু রয়েছে এক বিশেষ ব্যবস্থা। বছরের নির্দিষ্ট সময়ে নিয়ম মেনে সুন্দরভাবে কাবা শরিফের গিলাফ পরিস্কার করা হয়। পবিত্র দুই মসজিদ-প্রশাসন (আল হারামাইনিশ শরিফাইন প্রেসিডেন্সি) এ কাজের পরিচালনা ও তদারকি করে।

কাবাগৃহের গিলাফ পরিচ্ছন্ন কমিটির ইনচার্জ ফাহাদ আল জাবেরি জানান, কিসওয়া (গিলাফ) দেখভালের জন্য হারামাইন প্রেসিডেন্সি একটি আলাদা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে। এ প্রতিষ্ঠানের তত্ত্ববধানে বিশেষ টিম সময় অনুযায়ী কাবার কিসওয়া সংশোধন, মেরামত ও পরিচ্ছন্নতার কাজ আঞ্জাম দেয়।

তিনি আরো বলেন, নিয়ম মতো প্রতিদিন কাবা শরিফের গিলাফ অন্তত একবার পরিদর্শন করা হয়। পরিদর্শক টিমের সদস্যের কয়েকজনের ২৬ বছরের অভিজ্ঞতা রয়েছে। ঝড়ো হাওয়া ও তীব্র বাতাসের পরও বিশেষত কাবার গিলাফ নিরিক্ষা করা হয়। চারপাশের বন্ধন ঢিল হয়ে গেলে সেগুলো আবার শক্ত করে বাঁধা হয়। একইসঙ্গে হাজরে আসওয়াদ ও রুকনে ইয়েমেনিও নিয়মিত সাফ করা হয়। টিমের সব সদস্য একসঙ্গে কাজ শুরু করে এবং খুব দ্রুত সময়ের মধ্যে পরিচ্ছন্নতার কাজ সমাপ্ত হয়। সূত্র: সাবাক

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ