শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

উদ্বোধনের প্রথম দিনেই রাহিমা খাতুন জেনারেল হসপিটালে বিনামূল্যে সেবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন এলাকায়, সম্পূর্ণ বেসরকারি ব্যবস্থাপনায়, মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক পরিচালিত রাহিমা খাতুন জেনারেল হসপিটাল চালু করা হয়।

আজ ৬ ফেব্রুয়ারি, দুপুর ২ টায় চালু করার প্রথম দিনেই অর্ধশত রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে সেবা দান করা হয়। সার্বিক সেবায় রোগীগণ সন্তুষ্টি প্রকাশ করেন। ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা আফতাব উদ্দিনের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে হাসপাতালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ্ব মোহাম্মদ জুনায়েদ। ইনফিনিটি গ্রুপের এমডি ও বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ্ব মোহাম্মদ নাজমুল। বিশিষ্ট আলেম মাওলানা ফজলুর রহমান। ট্রাস্টের সেক্রেটারি জনাব ওয়ালি উল্লাহ। আফতাব উদ্দিন দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছাত্তার। সাবেক ইউপি চেয়ারম্যান জনাব রেজাউল করিম। ট্রাস্টের কো- আর্ডিনেটর হুজ্জাতুল ইসলাম মুহাম্মদ তারিক জামিল। নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: রাফি মোহাম্মদ আদনান, ডা: মোজাহিদ। খারুয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা কাজী আব্দুছ ছাত্তার, তালতলা মাদ্রাসার নাজেম মাওলানা ওয়ালি উল্লাহসহ সাংবাদিক ও এলাকার বিশিষ্ট সমাজসেবকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি শনিবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিনামূল্যে এখানে রোগী দেখা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ