শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নগরীর চাঁদমারি রোডস্থ এম. সি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা যুব সম্মেলন। সম্মেলনের সভাপতিত্বে ছিলেন জেলা সভাপতি এইচ এম সানাউল্লাহ।

শুক্রবার ৫ ফেব্রুয়ারি বিকাল ৩টায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ ইলিয়াস হাসান।

সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক [বরিশাল বিভাগ] প্রভাষক মুহাম্মাদ আল-আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কাজী মুহাম্মাদ বেলাল হাসান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, ইসলামী যুব আন্দোলন বরিশাল মহানগর সভাপতি মাওলানা মুহাম্মাদ আরিফুর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল জেলা সভাপতি মুহাম্মাদ আশরাফুল ইসলাম, নগর সহ সভাপতি মুহাম্মাদ ইবরাহীম খান, জেলা সাধারণ সম্পাদক এইচ এম আল আমিন প্রমুখ।

সম্মেলন শেষে প্রধান অতিথি বিগত কমিটি বিলুপ্ত করে ২০২১-২২ সেশনের কমিটিতে সভাপতি এইচ এম সানাউল্লাহ, সহ সভাপতি মাওলানা গাজী মুহাম্মাদ আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আরমান হোসেন রিয়াদ এর নাম ঘোষনা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ