রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

আগামীকাল থেকে রকমারি ডট কমের ‘একুশের অনলাইন বইমেলা’ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল থেকে শুরু হচ্ছে রকমারি ডট কমের ‘একুশের অনলাইন বইমেলা’। বইমেলাটি চলবে ফেব্রুয়ারির ২৮ তারিখ পর্যন্ত।

করোনা পরিস্থিতির কারণে একুশের বইমেলা পেছানোয় দেশের জনপ্রিয় অনলাইন শপ রকমারি ডটকম (www.rokomari.com) অনলাইনে বইমেলার আয়োজন করেছে।

জানা যায়, রকমারির এ অনলাইন বইমেলায় নতুন-পুরাতন সকল বইয়ে ২৫% ছাড় থাকবে। bKash পেমেন্টে ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাকসহ ৭০০+ টাকার অর্ডারে bKash পেমেন্ট করলেই নিশ্চিত 'ফ্রি শিপিং'। এছাড়াও প্রতিনিয়তই যুক্ত হবে দারুণ দারুণ সব অফার। এজন্য চোখ রকমারির ফেসবুক পেইজে প্রতিনিয়ত চোখ রাখার আমন্ত্রণ জানিয়েছেন রকমারি কর্তপক্ষ।

ঢাকায় না থাকার কারণে অনেক বইপ্রেমী পাঠক নতুন বই সঙ্গে সঙ্গে কেনার সুযোগ পান না। আবার অনেকে ঢাকায় থাকলেও ব্যস্ততার কারণে দোকানে যাওয়ার সুযোগ পান না। অনেক বইপ্রেমীর এ রকম আক্ষেপ দূর করার প্রতিজ্ঞা নিয়েই ২০১২ সালের ১৯ জানুয়ারি যাত্রা শুরু করেছিল অনলাইন শপ রকমারি ডটকম (www.rokomari.com)।

রকমারি ডটকম থেকে দেশের যেকোনো প্রান্তে যত খুশি বই কিনলে বইয়ের দামের সঙ্গে শিপিং চার্জ হিসেবে দিতে হয় সর্বোচ্চ মাত্র ৫০ টাকা। এই সুযোগ হাতছাড়া করছেন না বইপ্রেমীরা। ‘একুশের অনলাইন বইমেলা’ উপলক্ষে রকমারি ডটকম দিচ্ছে ২৫ শতাংশ ছাড়ে বই কেনার সুযোগ।

এ বিষয়ে রকমারি ডটকমের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ বলেন, বইয়ে বইয়ে সয়লাব হোক ৫৬ হাজার বর্গমাইল, এ স্লোগান নিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে ‘একুশের অনলাইন বইমেলা’।  আমরা শুদ্ধ মূল্যবোধ নিয়ে এগিয়ে যেতে চাই, আমরা স্বপ্ন দেখতে চাই।

রকমারির বইমেলা ঘুরে দেখতে এখনই ক্লিক করুন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ