শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

সকালের নাস্তা ছেড়ে নিজের জন্য ডেকে আনছেন যেসব বিপদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অনেকেই সকালে উঠে না খেয়ে দিনের অনেকটা সময় কাটিয়ে দেন। কেউ আবার অফিসে বেরোনোর তাড়া বা ঘরের কাজের চাপে দেরি করে নাস্তা করেন। কেউ আবার সকাল আর দুপুরের খাবার একবারেই খান। এবার আসুন জেনে নেয়া যাক সকালের নাস্তা না করলে যেসব শারীরিক সমস্যা হয়-

ওজন বাড়বে : যদি ওজন কমাতে চান তাহলে ভুলেও সকালের নাস্তা এড়াবেন না। কারণ সকালের নাস্তা এড়ালে ক্ষুধা বাড়বে। তখন সামনে যা পাবেন তাই খেতে ইচ্ছে করবে।

টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি : হার্ভার্ড ইউনিভার্সিটি স্কুল অফ পাবলিক হেলথ-এর গবেষণায় দেখা গেছে, খাওয়াদাওয়ার সঙ্গে স্বাস্থ্যের নিবিড় যোগ রয়েছে। প্রায় ছয় বছর ধরে ৪৬ হাজার ২৮৯ জন নারীর ওপর গবেষণা করে দেখা গেছে, যেসব নারীর সকালের নাস্তা করার অভ্যাস আছে তাদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বেশি।

চুলের ক্ষতি : সকালের নাস্তা এড়ালে প্রোটিনের মাত্রা ভয়ঙ্করভাবে কমে যায় শরীরে, যা কেরাটিনের মাত্রায় প্রভাব ফেলে। কেরাটিন কমে গেলে চুলের বৃদ্ধি কমে যায়, চুল পড়তে শুরু করে।

হৃৎপিণ্ডের ক্ষতি : দিনের পর দিন সকালের নাস্তা না করলে হৃদরোগে আক্রান্ত হতে পারেন। একটি গবেষণায় দেখা গেছে, যেসব পুরুষ সকালে নাস্তা এড়িয়ে যান তাদের মধ্যে ২৭ শতাংশের বেশি হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। স্বাস্থ্যকর নাস্তা হৃদরোগের সম্ভাবনা কমিয়ে দেয়।

বিপাকে প্রভাব ফেলে : ৮-১০ ঘণ্টা ঘুমানোর পর সকালের নাস্তা শরীরে যায়। ঘুমানোর বেশ কিছুক্ষণ আগে রাতের খাবার খাওয়া হয়। প্রায় ১২ ঘণ্টা শরীর খাবার পায় না। সকালে নাস্তা করলে তাই তাড়াতাড়ি হজম হয়ে যায়।

মুড সুইং ও শক্তির ঘাটতি : সকালের নাস্তা না করলে মুড সুইং ও শক্তির ঘাটতি দুটিতেই প্রভাব পড়ে। গবেষণায় দেখা গেছে, যারা সকালের নাস্তা করেন না তারা সব থেকে বেশি ক্লান্তিবোধ করেন এবং ভুলে যান বেশি। সকালের খাবার এড়ালে শক্তি কমে যেতে পারে এবং স্মৃতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মেজাজও খারাপ থাকতে পারে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ