শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

শ্রীপুর উপজেলা জমিয়তের কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিদার শফিক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন সংগঠন ও ইসলামি রাজনীতির চর্চা সম্পূর্ণরূপে আল্লহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হওয়া চই।পদ-পদবির অধিকারী হওয়া বা নেতা হওয়ার জন্য নয় বরং আল্লাহর জমিনে আল্লাহর নেজাম প্রতিষ্ঠার মানসিকতা নিয়ে সাংগঠনিক কাজে মনযোগী হতে হব। ইখলাস ও নিষ্ঠার সাথে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে চেষ্টা-সাধনা অব্যাহত থাকলে একদিন না একদিন ফলাফল আসবেই ইনশা-আল্লাহ।

গতকাল বিকেলে মাদ্রাসাতুল হক আল-কাসেমিয়ায় অনুষ্ঠিত গাজিপুর জেলাধীন শ্রীপুর উপজেলা জমিয়তের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ সব কথা বলেন।

মাওলানা আবূ সাঈদ সুফী হুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কাউন্সিল অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাওলানা নাজমুল হাসান কাসেমী, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও গাজীপুর জেলা জমিয়তের সভাপতি মুফতী মাসউদুল করীম ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সপাদক মুফতী নাসিরুদ্দীন খানসহ স্হানীয় জমিয়তের নেতৃবৃন্দ।

কাউন্সিলে মাওলানা আবু সাঈদ সুফী হুজুরকে সভাপতি, মাওলানা আবূ বকরকে সাধারণ সম্পাদক ও মাওলানা মাহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট শ্রীপুর উপজেলা জমিয়ত কমিটি গঠন ও অনুমোদন করা হয়। উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে স্হানীয় আলেম ও ব্যবসায়ীসহ বেশ কয়েকজন প্রাথমিক সদস্য ফরম পূরণ করে জমিয়তে যোগদান করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ