শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলেন লাকসামের দেড় শতাধিক শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লা জেলার লাকসামে ৪০ দিন জামাতে নামাজ আদায় করে দেড় শতাধিক শিশু পুরস্কার পেয়েছেন।

গত রোববার বিকেলে লাকসাম পৌসভার ‘বাতাখালি সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন’র উদ্যোগে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

জানা যায়, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাতাখালী সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন’ নামাজের প্রতি শিশু-কিশোরদের উৎসাহিত করতে ওই গ্রামের ৯টি মসজিদে একযোগে জামাতে নামাজ আদায়ের প্রতিযোগিতার আয়োজন করে। ৭ থেকে ১৩ বছর বয়সী ১৫৩ জন শিশু বেশ উৎসাহের সাথে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে সেরা ৭ জনকে বাই-সাইকেল প্রদান করা হয়। এসময় বাকী ১৪৬ প্রতিযোগিকে উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়।

আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, বাতাখালী হাফেজিয়া মাদরাসার ও এতিমখানার পরিচালক, সাংবাদিক এম.এস দোহা, বাতাখালী আলেম ওলামা পরিষদের সভাপতি হাফেজ মাও. আবু নোমান, মাও. নুরুন্নবী, মাও. মুফতি মাহফুজুর রহমান, মাও. নাজমুল হাসান, মাও. মহিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ‘বাতাখালী সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন’ এর নেতৃবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ