শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ভাদিকারা মাদরাসার মুহতামিমের ইন্তেকাল, জানাযায় মুসল্লিদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ভাদিকারা ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আব্দুল ওয়াদুদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার ভোরে হাজারো আলেম তৈরির কারিগর এ বিজ্ঞ আলেম ভাতিকারার নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিলো আনুমানিক ৮০ বছর। তিনি অনেক দিন যাবত বিভিন্ন রোগে ভুগছিলেন। বিশেষ করে প্যারালাইসিস এ ভুগেছেন অনেক দিন।

আজ বাদ জোহর ভাদিকারা মাদরাসার মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তার জানাজায় হাজার হাজার মুসল্লি ভক্ত মুরিদান ও ছাত্রের ঢল নামে।

জানা যায়, তিনি লাখাই ভাদিকারায় ৪৫ বছর আগে বসবাস করতে আসেন। এখানে ভাদিকারা মাদরাসা প্রতিষ্ঠা করেন। মৃত্যুর সময় তিনি এক ছেলে ও স্ত্রী রেখে যান। তার স্ত্রীরও অনেক দিন যাবত প্যারালাইসিস এ ভুগছেন। এছাড়া গত বছর মরহুমের বড় ছেলেও একই রোগে মৃত্যু বরণ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ