রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

প্রথিতযশা ওয়ায়েজ ‘মাওলানা সুলতান উদ্দিন নূরী’ আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: প্রথিতযশা ওয়ায়েজ, বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সুলতান উদ্দিন নূরী ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আজ তিনি তার নরসিংদীর নিজ বাসায় ইন্তেকাল করেন।

তার পরিবার সূত্রে জানা যায়, মাওলানা সুলতান উদ্দিন নূরী মারাত্মক প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন নরসিংদীর শহরের ভেলানগর এলাকার নিজ বাড়িতে শয্যাশায়ী অবস্থায় ছিলেন।

তারা বলছে, তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক জটিলতার কারণে তাকে বায়োপসি করা সম্ভব হয়নি। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের দিল্লি দেবী শেঠী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নতুন করে পরীক্ষা-নিরীক্ষা শেষে ডাক্তাররা জানান যে তার শরীরে প্রোস্টেট ক্যান্সার জটিল আকার ধারণ করেছে। এই অবস্থায় তাকে দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনা হয়। এর পর থেকেই তিনি নিজ বাড়িতে শয্যাশায়ী অবস্থায় ছিলেন।

প্রসঙ্গত, তিনি সারা জীবন দেশ বিদেশে হাজার হাজার ওয়াজ মাহফিলে বক্তৃতা করে মানুষের মাঝে কুরআনের অমীয় বাণী প্রচার করেছেন। আহ্বান করেছেন দ্বীনের পথে। দেশের প্রতিটি ইসলামী আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। অনেক ঝুঁকিপূর্ণ আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। মানুষকে ইসলামী আন্দোলনের উদ্বুদ্ধ করেছেন। দেশের আলেম সমাজ তথা সাধারণ মানুষের সুখে দুঃখে তিনি অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করেছেন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ