শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ঢাকার ৬ থানায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর জোন-১ এর ছয় থানাব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গতকাল সোমবার ঢাকার হাজারীবাগ কুলালমহল জামে মসজিদে সকাল ৯টা থেকে শুরু হয়ে প্রতিযোগিতা চলে বিকেল চারটা পর্যন্ত।

আয়োজকরা জানায়, দুইশত ৫০ জন প্রতিযোগীর মাঝে ৫ পারা, ১০ পারা, ২০ পারা, ৩০ পারা এবং ১০ বছরের নিচে সীগারুল হুফফাজ নিয়ে পাঁচ গ্রুপে উত্তীর্ণ মোট ২৮ জনকে ক্রেস্ট প্রদান করা হয়।

ঢাকার মাদরাসাতুল বালাগের প্রিন্সিপাল মুফতি আহসান শরিফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- হুফফাজের প্রতিষ্ঠাতা সভাপতি কারিউল কুররা হাফেজ আবদুল হক, বর্তমান সিনিয়র সহ-সভাপতি হাফেজ বজলুল হক, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ নাসীর আহমাদ, হাফেজ মাওলানা আজম খান, মুফতি মিনহাজ উদ্দিন, মাওলানা জোবায়ের মাহমুদ, মাওলানা শামসুল হক প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ