শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

শীত মৌসুমে যে খাবারগুলো আপনার অতি প্রয়োজনীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেঁকে বসেছে শীত। এ সময় সুস্থ থাকাটা খুবই জরুরি। তাই খাবার তালিকায় রাখতে হবে এমন কিছু খাবার যা আপনাকে সুস্থ রাখবে। যেমন-

রসুন, পেঁয়াজ, মূলা, গাজর, আলু—এসব সবজি খেতে পারেন। এসব খাবার হজমে সাহায্য করে, শরীরে তাপ সৃষ্টি করে ও শরীর গরম রাখে।

এ সময় নিয়মিত খেতে পারেন মধু। সকালে গরম পানির সঙ্গে মধু মিশিয়ে পান করতে পারেন। অথবা অন্য খাবার বা সালাদের ড্রেসিংয়েও মধু যোগ করতে পারেন। মধুতে প্রচুর পুষ্টিগুণ আছে। এছাড়া এটি আমাদের শরীর অনেকক্ষণ গরম রাখে।

আদা, লবঙ্গ, দারুচিনি, এলাচ খাবারের সঙ্গে যোগ করুন। এতে শরীর গরম থাকবে। এসব মসলা দিয়ে চা বানিয়েও পান করতে পারেন।

খেতে পারেন শুকনো ফল। শুকনো ফলে প্রচুর প্রোটিন ও ক্যালসিয়াম থাকে, যা শরীরে শক্তি জোগাবে প্রচুর। তাই খেজুর ও এ জাতীয় শুকনো ফল খেতে পারেন।

ঘি দিয়ে তৈরি খাবার খেতে পারেন। রান্নার তেলের বদলে ঘি ব্যবহার করতে পারেন। ঘিয়ে যে আনস্যাচুরেটেড ফ্যাট থাকে তা শরীর গরম রাখে প্রাকৃতিকভাবে। ঘি আয়ুর্বেদিক শাস্ত্রমতেও একটি উপকারী খাবার। তবে উচ্চ রক্তচাপের রোগী বা যাদের রক্তে কোলেস্টেরল বেশি, তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন ঘি।

শীতে পর্যাপ্ত প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। মুরগি, চর্বি ছাড়া মাংস, মাছ, ডিম এসব খাবার তালিকায় রাখুন সব সময়। এসব খাবার শীতের প্রকোপ থেকে বাঁচতে ও শরীর সুস্থ রাখতে খুব সহায়ক।

রাতে ঘুমানোর আগে গরম দুধ পান করতে পারেন। দুধ আপনার প্রোটিনের চাহিদা পূরণ করবে ও শরীরে শুক্ত যোগাবে। সূত্র: পিংকভিলা ডট কম

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ