শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

চট্টগ্রামে ধসে পড়ল নির্মাণাধীন ভবনের ছাদ, বহু হতাহতের আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার বালুচড়া এলাকায় একটি পোশাক কারখানার নির্মাণাধীন ছাদ ধসে পড়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা।

সোমবার দুপুর সোয়া ১টার দিকে ফোর এইচ নামে ওই পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী রিদওয়ান ইসলাম বলেন, ‘ফোর এইচ গার্মেন্টেসে একটি নতুন ভবনের ছাদে ঢালাইয়ের কাজ চলছিল। দুপুর সোয়া ১টার দিকে হঠাৎ বিকট শব্দে ছাদটি ধসে পরে। ঘটনার পরপরই কারখানায় অ্যাম্বুলেন্স প্রবেশ করেছে।’

শ্রমিকরা জানিয়েছেন, আহতদের কয়েকজনকে কারখানার নিজস্ব হাসপাতালে পাঠানো হয়েছে। ধসে যাওয়া ছাদের নিচেও কর্মরত শ্রমিকরা থাকতে পারেন।

ঘটনাস্থলে ফোর্স পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ