শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

খাগড়াছড়িতে পৌঁছেছে ১২ হাজার ডোজ করোনা ভ্যাকসিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়িতে প্রথম ধাপে ১২ হাজার ডোজ করোনা ভ্যাকসিন পৌঁছেছে। রোববার (৩১ জানুযারি) বিকেলে খাগড়াছড়ি সদর হাসপাতালের ইপিআই স্টোরে এসে পৌঁছায় এসব টিকা।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ। তিনি জানান, করোনা ভাইরাসের ভ্যাকসিনগুলো খাগড়াছড়ির ইপিআই সেন্টারে রাখা হবে। এক হাজার ২০০ ভায়ালে ১২ হাজার ডোজ করোনা ভ্যাকসিন রয়েছে। প্রত্যেক ভায়ালে ১০ ডোজ করে। সরকার প্রদত্ত অগ্রাধিকার তালিকা অনুযায়ী করোনা ভ্যাকসিন দেয়া হবে।

অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করার মধ্য দিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে খাগড়াছড়ি জেলায় করোনা ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু করা হবে বলে জানান সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ।

এদিকে করোনার ভ্যাকসিন প্রয়োগের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা ও উপজেলার স্বাস্থ্যকর্মীদের দেয়া হচ্ছে দুই দিনের প্রশিক্ষণ।

এখন পর্যন্ত খাগড়াছড়িতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৮১৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৭২ জন। আর মারা গেছেন ছয়জন। গত বছরের ২৯ এপ্রিল খাগড়াছড়িতে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ