শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

শেষ হলো বাঘিবাড়ী মাদরাসার ২৮তম ইসলাহী ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ দুপুরে মুনাজাতের মধ্য দিয়ে শেষ হলো শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী ২৮তম ইসলাহী ইজতেমা । ইজতেমাটির ইন্তেজাম তত্বাবধানে ছিলেন মাওলানা শওকত আলী কাশেমী।

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া হানীফিয়া বাঘিবাড়ীর আয়োজনে তিন দিনব্যাপী এ ইজতেমায় বয়ান করেন শায়খুল হাদীস আল্লামা বশীরুদ্দীন, মুফতী মিজানুর রহমান সাঈদ, মুফতী লুৎফুর রহমান ফরায়েজি, মাওলানা আনোয়ার মাহমুদ, মাওলানা হাবিবুর রহমান মিসবাহ, মুফতী বশীরুল্লাহ কাশেমী, মুফতী আবূ যার, মুফতী আরীফুল ইসলাম, মুফতী সাইফুল ইসলাম , মুফতি ফয়সাল উমর, মাওলানা জহীরুর ইসলাম হুসাইনী, মুফতী ইলিয়াস হুসাইন, মাওলানা বোরহান উদ্দিন প্রমুখ।

জানেশীনে ফিদায়ে মিল্লাত আওলাদে রাসূল সায়্যিদ মাহমূদ মাদানীর বিশিষ্ট খলীফা, জাতীয় দ্বীনি শিক্ষাবোর্ডের মহাসচিব মুফতী মোহাম্মাদ আলী  উক্ত ইজতেমার শেষ হেদায়েতি বয়ানে বলেন - ইসলামের মৌলিক বিষয়ের যেমন- ঈমানিয়াত, আকায়েদ, ইবাদাত, মুয়ামালাত,মুয়শারাত, আখলাকিয়াতসহ জীবনের সব ক্ষেত্রে ইসলামকে ধারন করতে হবে। খৃষ্টান মিশনারি,কাদিয়ানী, পীরকে সেজদা,মাযারে মান্নত করা, বেপর্দা চলাফেরা, সুদ -ঘুষ,দুর্নীতি ইত্যাদি থেকে বিরত থাকতে হবে।

এছাড়া তিনি কওমি মাদরাসা ও উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রেখে জীবনের সবক্ষেত্রে দ্বীনের পথে চলার জন্য ইজতেমায় উপস্থিত মুসল্লিদের অঙ্গিকার করান।

বয়ান শেষে মোনাজাতের মাধ্যমে এ বছরের ইজতেমার সমাপ্তি ঘোষণা করেন মুফতি মোহাম্মদ আলী।

-কেএল

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ