শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

বাসা বদলের গুরুত্বপূর্ণ কিছু টিপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খাদিজা ইসলাম।।

বিভিন্ন কারণে আমরা বাসা বদল করি। বাসা বদলের সময় আামাদের ঘরের আসবাপত্র নিয়ে ঝামেলায় পড়তে হয়। নষ্ট হয়ে যায় পছন্দের সব জিনিস। কিভাবে ফার্নিচার ঠিকভাবে নতুন বাসায় পৌঁছানো যায়? আসুন জেনে নেই কিছু কার্যকরী টিপস।

বাসা বদলানোর কিছুদিন আগে আপনার ইন্টারনেট, ডিশ ও ল্যান্ড ফোনের অফিসে যোগাযোগ করে রাখুন। তাদেরকে নতুন বাসার ঠিকানা জানিয়ে দিন। নতুন বাসায় গিয়ে ইন্টারনেট, টিভি নিয়ে বিড়ম্বনায় পড়তে হবে না।

ভ্যান/ট্রাক/পিকআপ ভাড়া ইত্যাদি আগে থেকে যে কোনো একটি নির্দিষ্ট দিনের জন্য ভাড়া করে রাখুন।

বাসার কাচের জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য কার্টুন সংগ্রহ করে রাখুন। কাপড় দিয়ে পেচিয়ে কাচের জিনিসপত্র প্যাকিং করে সাবধানে কার্টুনে রাখুন। ব্যবহার্য কাপড় চোপড় আলাদা ব্যাগে রাখুন,নতুন কাপড় গুলো আলাদা ব্যাগে রাখুন। প্রতিদিনকার ব্যবহার্য তেল, সাবান, শ্যাম্পু, লোশন, টুথপেষ্ট, ব্রাশ, ক্রিম, ফ্রেসওয়াশ এগুলোর মুখ ভালো করে বন্ধ করুন।

বাসা বদল করার আগের দিন ফ্রিজ অফ করে রাখুন; যেন পরের দিন ফ্রিজে কোনো পানি না থাকে। ফ্রিজ খালি করে রাখবেন, তাহলে স্থানান্তরে সুবিধা হবে।

সবশেষে, ফ্যান, লাইট এগুলো খুলে রাখবেন। একান্ত মূল্যবান জিনিস গুলো নিজের কাছে রাখবেন,অথবা নিরাপদ জায়গায় রাখবেন।

নতুন বাসা পরিষ্কার করে রাখবেন। আনাচে কানাচে সব ময়লা ঝাড়ু দিয়ে ঝেড়ে নিবেন।ফ্লোর জীবানু নাশক পাওডার দিয়ে পরিষ্কার করে নিবেন।

নতুন বাসার দরজা-জানালার পর্দার মাপ নিয়ে পর্দা তৈরি করে রাখবেন। বাথরুমগুলোকে ভালো করে পরিষ্কার করিয়ে নিবেন। সবশেষে আগের বাসায় কোনো জিনিস বাকি আছে কিনা, ভালো করে দেখে নিবেন।

নতুন বাসায় আপনার মন মতো সাজিয়ে গুছিয়ে নিবেন। কেননা অগোছালো ঘর মনের উপর প্রভাব ফেলে।

শিক্ষার্থী সরকারী তিতুমীর কলেজ, সম্মান, ২য় বর্ষ বাংলা বিভাগ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ