শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পটিয়ার হরিণখাইন তা'লীমুল কুরআন মাদরাসার মাহফিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

চট্টগ্রামের পটিয়া উপজেলাধীন হরিণখাইন তা’লীমুল কুরআন মাদরাসার বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণী সভা শুক্রবার (২৯জানুয়ারি) পটিয়া উপজেলার হরিণখাইন মাদরাসা ময়দানে সম্পন্ন হয়েছে।

সভায় প্রধান মেহমান হিসেবে আলোচনা ও হেফজ সমাপ্তকারী ছাত্রদের দস্তারে ফজিলত সম্পন্ন করেছেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি ও মুহাদ্দিস, আল্লামা হাফেজ্জী হুজুর রহ. এর খলিফা ফকিহুদ্দীন আল্লামা মুফতি হাফেজ আহমদ উল্লাহ।

সভায় বক্তারা বলেন, আল্লাহ প্রদত্ত হুকুম মেনে নববী আদর্শ আকড়ে ধরা উম্মাহ দুনিয়া ও আখিরাতে সম্মানিত হবে। দেশব্যাপী সন্ত্রাসবাদ ও অপসংস্কৃতির থাবায় তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত। অতএব, আলোকিত সমাজ ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের পূর্বশর্ত আদর্শ সমাজ মানুষ গড়া। আদর্শ মানুষ গড়ার জন্য কুরআনের শিক্ষা তথা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা সকলের জন্য অপরিহার্য।

বক্তারা আরও বলেন, করোনার এ অবসর সময়ে আলেম ওলামা ও অভিবাবকবৃন্দের যৌথ উদ্যোগে মহল্লার প্রতিটি মসজিদে শিশু-কিশোর ও যুবকদের জন্য কুরআন চর্চার কেন্দ্র গড়ে তুলতে পারলে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠন সময়ের ব্যাপার মাত্র। ফলপ্রসূ হিসেবে এ উদ্যোগ কিশোর গ্যাং ও অপরাধমুক্ত সমাজ গঠনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে।

মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ আইয়ুব'র সভাপতিত্ব-মাওলানা আবু ইউসুফ ও মাওলানা মাহবুবুল মান্নান এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিতব্য বার্ষিক মাহফিলে আলোচনা করেন চট্টগ্রাম জামিয়া দারুল হেদায়ার পরিচালক মাওলানা মুফতি আজিজুল হক আল মাদানী, শাহমীরপুর মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা কারী নুরুল্লাহ, জামিয়া বাবুনগর মাদরাসার মুহাদ্দিস মাওলানা রফিকুল ইসলাম, পটিয়া খরণা ইসলামিয়া মাদরাসার পরিচালক মাওলানা মোস্তাক আহমদ, খলীফায়ে বোয়ালভী মুবাল্লিগে ইসলাম মাওলানা সিরাজুল হক, পটিয়ার আশিয়া এমদাদুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা নুরুন্নবীসহ মাওলানা আব্দুল্লাহ পটিয়াভী ও মাওলানা মাহমুদ উল্লাহ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ