শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

নোয়াখালীতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে প্রচারণাকালে আওয়ামী লীগ ও বিএনপি মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় সংঘর্ষকারীরা ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ করেছে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে পৌরসভার রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পৌরসভার রামপুর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে আ.লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কোনো কিছু বুঝে ওঠার আগে বিএনপি প্রার্থীর বাড়ির সামনে অন্তত ৮ থেকে ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটে। ককটেলের শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছুটোছুটি করে।

পৌরসভা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোতাহের হোসেন মানিক অভিযোগ করে বলেন, সন্ধ্যায় কয়েকটি মোটরসাইকেলযোগে অন্তত ১০ থেকে ১২ জন মুখোশধারী রামপুর গ্রামের তার বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা তার (মানিক) ও তার জ্যাঠাতো ভাইয়ের ঘর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙচুর ও বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে বাড়ির সামনে থাকা একটি নির্বাচনী প্রচার মাইক ভাঙচুর করে পুকুরে ফেলে দেয় হামলাকারীরা। তবে এসময় তিনি বাড়িতে ছিলেন না।

এসব অভিযোগ অস্বীকার করে আ.লীগ মেয়র প্রার্থী নুরুল হক জানান, বিকেলে আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নৌকার সমর্থনে রামপুর এলাকায় প্রচারণায় যায়। সন্ধ্যায় তারা বিএনপি প্রার্থীর বাড়ির সামনে পৌঁছালে বিএনপির প্রার্থীর সমর্থকরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে রেদোয়ান নামে এক ছাত্রলীগ নেতাসহ কয়েকজনকে পিটিয়ে জখম করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, বিএনপি প্রার্থীর পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে রেদোয়ান নামে আহত এক ছাত্রলীগ নেতা তাদের ওপর হামলা হয়েছে বলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ