শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কওমী লেখক পরিষদ ব্রাহ্মণবাড়িয়া'র বার্ষিক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুহৃদ বাঙাল।।

বরেণ্য আলেমেদীন হজরত মাওলানা হাফেজ জোবায়ের (রহ) এর গড়া স্বনামধন্য প্রতিষ্ঠান, জামিয়া রাহমানিয়া বেড়তলার মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম সাহিত্য সংগঠন কওমী লেখক পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার বার্ষিক সাহিত্যসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল ২:৩০ মিনিটে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অত্র জামিয়ার নায়েবে মুহতামিম মাওলানা আমানুল হক। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক, বরেণ্য লেখক মাওলানা মুনীরুল ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন অত্র জামিয়ার শাইখুল হাদিস মাওলানা মুহসিনুল ইসলাম। আওয়ার ইসলাম টোয়েন্টি ফোর ডটকমের সাহিত্য সম্পাদক আমিনুল ইসলাম হুসাইনী।

কওমী লেখক ফোরামের সাধারণ সম্পাদক এইচ এম জাবেদ হোসাইনের প্রাণবন্ত উপস্থাপনা সাহিত্য সভায় নতুন মাত্রা যোগ করে। মনোমুগ্ধকর এ সভায় লেখালিখির উপর দিকনির্দেশনামূলক আলোচনা করেন প্রধান অতিথি মাওলানা মুনীরুল ইসলাম। আলোচনার শুরুতে তিনি বলেন, 'সাহিত্য মানেই হচ্ছে কল্যাণের সম্মিলন। এই সম্মিলন আসমান, জমিন, সমুদ্র, পাহাড়, আলো আর ছায়াবিথীর সম্মিলন। এই সম্মিলনে আছে সুখ, আছে সফলতার পাথেয়। এই পাথেয় যেমন দুনিয়ার, তেমনি পরকালেরও।'

সভায় আরো বক্তব্য রাখেন, কওমী লেখক ফোরামের সভাপতি, শিব্বির আহমদ ফরিদী, জামিয়া রাহমানিয়ার শিক্ষাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা সালাহউদ্দিন খান প্রমুখ। সভায় উপস্থিত কবি সাহিত্যিকরা স্বরচিত কবিতা আবৃত্তি ও লেখা পাঠ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ