শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইসলামী আন্দোলন চট্টগ্রাম দক্ষিণজেলা কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণজেলা শাখার কমিটি গঠন সম্পন্ন হয়েছে। আজ (২৯ জানুৃয়ারি) শুক্রবার সকাল ৯ টা থেকে শুরু হওয়া শুরা অধিবেশন চলে দুপুর ১২ টা পর্যন্ত।

ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা আহবায়ক মাওলানা ছগির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা রুহুল্লাহ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা জনাব মাওলানা গাজী আতাউর রহমান।

প্রধান অতিথি মাওলানা গাজী আতাউর রহমান পূর্বের আহবায়ক কমিটি বিলুপ্ত করে যুব আন্দোলনের সাবেক নেতা মাওলানা ছগির আহমদ চৌধুরীকে সভাপতি এবং মাওলানা রুহুল্লাহ তালুকদারকে সেক্রেটারি করে ২০২১-২২ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। পরে তাদের শপথবাক্য পাঠ করানো হয়।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. বেলাল নুর আজিজি, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা মাওলানা ফরিদ আহমদ আনসারী। শুরা অধিবেশনে চট্টগ্রাম দক্ষিণ জেলার অঙ্গসংগঠনের সভাপতি-সেক্রেটারিসহ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

-এটি