বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

ফিলিস্তিনের মসজিদ গুঁড়িয়ে দিল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের পশ্চিমতীরে সাতটি বাড়ি ও একটি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। বুধবার সকালে দক্ষিণ হেব্রনের ওম কাসা শহরে ওই নির্মাণাধীন মসজিদসহ ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দেয়। খবর আনাদোলুর।

ইসরায়েলি সেনারা ১৪০ বর্গমিটার আয়তনের নির্মাণাধীন মসজিদটি ধ্বংস করে দেয়। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, দখলদার বাহিনী মসজিদের কাছের একটি বিদ্যালয়ের কূপও ধ্বংস করে দিয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ওই কূপের পানি ব্যবহার করত।

ইসরায়েল জানায়, মসজিদটি নির্মাণের জন্য অনুমতি নেয়া হয়নি। তাই তা ভেঙে দেয়া হয়েছে।

এদিকে ইসরায়েল সেনারা অধিকৃত জেরুসালেমের হেজমা উপশহরে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে। এসময় ফিলিস্তিনিরা প্রতিবাদমুখর হয়ে উঠলে সংঘর্ষ শুরু হয় এবং দখলদার সেনারা ফিলিস্তিনিদের ঘরবাড়ি লক্ষ্য করে গুলি, টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ