শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

প্রতিবছরই হুফফাজের প্রতিযোগিতা আশা করে বাঁশখালী পুকুরিয়ার একঝাঁক হাফেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে এবং আরব প্রপার্টিজ
লিমিটেডের ব্যবস্থাপনায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্টান ২০২১ সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) চট্টগ্রামের বাঁশখালী পুকুরিয়া চৌমুহনী আরব প্রপার্টিজ লিমিটেড মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি হাফেজ ক্বারী আব্দুর রশিদ অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।

উপস্থিত প্রতিযোগী, মাদরাসার ছাত্র শিক্ষকদের সাথে কথা বলে জানা গেছে, তারা এমন মহতি অনুষ্ঠান প্রতি বছর হওয়ার প্রত্যাশা রাখেন। পবিত্র কোরআন নিয়ে এমন প্রতিযোগিতামূলক অনুষ্টান মুসলমান ও ইসলামের জন্য কল্যাণকর। সারা বিশ্বে যখন ইসলাম, মুসলমান ও পবিত্র কুরআন নিয়ে ষড়যন্ত্র চলছে ঠিক এই সময়ে পবিত্র কুরআনের প্রতিযোগিতা, পঠন পাঠন খুবই প্রয়োজন। শিশু কিশোরদের মধ্যে পবিত্র কুরআনের প্রতি মুহাব্বত সৃষ্টিতে এমন প্রতিযোগিতার বিকল্প নেই।

এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরব প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব জনাব মুহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথি ছিলেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সহসভাপতি হাফেজ মুহাম্মদ আলম, সহ-সভাপতি হাফেজ উসমান ও সেক্রেটারি হাফেজ মাওলানা জাকারিয়া প্রমুখ।

এতে অন্যান্যদের মাঝে মাওলানা এনামুল হক জিহাদী, মুহাম্মদ নুর আহমেদ সিদ্দিকী, মাওলানা আনাছ আনোয়ার, হাফেজ ইমরানসহ বরেণ্য আলেম ওলামা ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিযোগী হাফেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী।

-এটি