শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

সিএনজিতে অবৈধ সিলিন্ডার রোধে অভিযান; ৯ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন (আরজু)
মহেশখালী প্রতিনিধি>

সিএনজিতে অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবহারের বিরুদ্ধে ভ্রামম্যান অভিযান পরিচালনা করেছেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মুহা. মাহফুজুর রহমান। এসময় তিনি দ্রুত ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার প্রত্যেক সিএনজি থেকে অপসারণের নির্দেশ দেন।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টায় মহেশখালীর বিভিন্ন স্থানে বিপদজনক গ্যাস সিলিন্ডার দিয়ে চালিত অটোরিকশার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা করে মহেশখালী থানা পুলিশ, মহেশখালী ফায়ার সার্ভিস ও বাংলাদেশ আনসার।

অভিযান ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মুহা. মাহফুজুর রহমান আওয়ার ইসলামকে জানান, অভিযানে বিভিন্ন অটোরিকশা চালককে সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রান্নার গ্যাস সিলিন্ডার সিএনজিতে ব্যবহার করা খুবই ঝুঁকিপূর্ণ। ইতোপূর্বে চালক ও মালিক সমিতিকে ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা নেয়নি। সিএনজি থেকে দ্রুত এলপিজি গ্যাস অপসারণের নির্দেশ দেয়া হলো। অন্যতায় জরিমানাসহ শাস্তি দেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ