বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল সোমবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে। মাঝ পদ্মায় প্রায় ৪০০ যাত্রী ও বেশকিছু যানসহ আটকেপড়া ৩টি ফেরিও গন্তব্যে ফিরেছে।

বিআইডব্লিউটিসির ম্যানেজার আহম্মদ আলী গণমাধ্যমকে জানান, বহরের ১৭ ফেরির মধ্যে ১৫টি ফেরি চলাচল করছে এখন।

জানা গেছে, ঘন কুয়াশার কারণে বয়াবাতি কিছুই দেখা না যাওয়ার কারণে রোববার (২৪ জানুয়ারি) রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে অপেক্ষা করছে শত শত যান।

লাশবাহী গাড়িসহ বহু জরুরি যান ঘাটে দীর্ঘ সময় ধরে আটকে আছে। ফেরিতে আধুনিক ফগলাইট স্থাপনের দাবি ভুক্তভোগীদের। আগে যে ফেরিতে ফগ লাইট ছিল সেগুলো কার্যকর নেই। সাড়ে ১০ কিলোমিটারের এই নৌপথ তাই কুয়াশায় পারি দেওয়া যাচ্ছে না। ঘাটে পর্যাপ্ত টয়লেট সুবিধা না থাকায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ