শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

আইরিশদের সহযোগিতায় ছিন্নমূলদের মাঝে কম্বল বিতরণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আইরিশ বাংলাদেশী সোসাইটি (আইবিএস)-এর অর্থায়নে দেশব্যাপী শীতার্তদের কম্বল বিতরণের কর্মসূচি রাজধানীতে শুরু হয়েছে। সোমবার (২৫ জানুয়ারি ২০২১) দুপুরে রাজধানীর রামপুরায় ছিন্নমূলদের কম্বল বিতরণের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করা হয়।

বক্তারা এতে আয়ারল্যান্ডে অবস্থিত প্রবাসীদের প্রশংসা করে বলেন, প্রবাসীরা বাংলাদেশের উন্নয়নসারথী। দেশ এগিয়ে চলেছে প্রবাসীদের রেমিট্যান্সে। এ প্রবাসীরা নিজের কষ্টের পয়সা দিয়ে দেশ গড়বার জন্য এগিয়ে এসেছে। অভাবী ও অসহায়দের পাশে দাঁড়িয়ে তারা নিজেদের ভালোবাসার পরিচয় দিয়েছেন।

প্রধান অতিথির আলোচনায় আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের প্রেসিডেন্ট মাওলানা সদরুদ্দীন মাকনূন বলেন, আইরিশ ভাইয়েরা এবার কম্বল বিতরণের মাধ্যমে দেশের ছিন্নমূলদের পাশে দাঁড়িয়েছেন। আমরা প্রবাসী ভাইদের কষ্ট বুঝি। কষ্টের রোজগারের টাকায় দেশের মানুষের সেবায় নিয়োজিত হওয়া অবশ্যই গৌরবের। আমরা তাদের কল্যাণ চাই।

প্রাক্তন ফুড ইন্সপেক্টর শাহ সাইয়েদুল ইসলাম আইরিস প্রবাসী হামিদুল নাসিরের প্রশংসা করে বলেন, নাসিরের উদ্যোগে এমন ভালো উদ্যোগের আমি প্রশংসা।

এ ছাড়াও বক্তৃতা করেন শীলন বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ও কথাসাহিত্যিক মাসউদুল কাদির, সমাজসেবক শাহীন খন্দকার। স্বাগত ভাষণ দেন ছড়াশিল্পী শরিফ হাসানাত। অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি আদিল মাহমুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, মাওলানা আহমাদ সিরাজী, আমির হোসাইন ফাউন্ডেশনের উপদেষ্টা শাহ আলম, সাধারণ সম্পাদক মহিবুল তানিম, চেয়ার কিং পরিচালক শাওয়াল মিয়া। অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করে ইয়ুথ ভিশন বাংলাদেশ। পরে প্রবাসীদের জন্য দুআর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

-কেএল