শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা  এবার ৪০৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট এবারের নির্বাচনে ইসলামি দলগুলোর কে কত ভোট পেল? দাম বেড়েছে ব্রয়লার মুরগির, সপ্তাহ ব্যবধানে ৫০-৬০ টাকা বেশি

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০ পেলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার- ২০২০ ঘোষণা করা হয়েছে। এ বছর কবিতায় মুহাম্মদ সামাদ ও কথাসাহিত্যে ইমতিয়ার শামীমসহ মোট ১০ জনকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

আজ সোমবার বিকেল ৪টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২০ ঘোষণা করেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি রবিবার এক সভায় পুরস্কার প্রাপ্তদের মনোনয়ন দেয়। সভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক ও পুরস্কার কমিটির সভাপতি কবি হাবীবুল্লাহ সিরাজী।

২০২০ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত অন্যরা হলেন- প্রবন্ধে বেগম আখতার কামাল, অনুবাদে সুরশেরঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজীর লিটন, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় সাহিদা বেগম, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে অপরেশ বন্দোপাধ্যায়, আত্মজীবনীতে ফেরদৌসী মজুমদার, ফোকলোরে মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।

সংবাদ সম্মেলনে হাবীবুল্লাহ সিরাজী বলেন, বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি অথবা ভার্চুয়ালি যুক্ত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। এ পুরস্কারের অর্থমূল্য তিন লাখ টাকা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ