বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নদীতে অব্যাহত ঘন কুয়াশায় প্রতিদিনই শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে আবারো নৌপথটিতে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করে রেখেছে শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ।

এর ফলে মাঝ নদী পারাপারের অপেক্ষায় শিমুলিয়াঘাটে আটকা পড়েছে কয়েকশ যাত্রী ও পণ্যবাহী যানবাহন। অন্যদিকে, কুয়াশা পড়ায় নদী পারাপাররত পাঁচটি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়েছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের মেরিন কর্মকর্তা আহম্মেদ আলী জানান, গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ঘন কুয়াশা পড়ায় মার্কিং বাতির আলো ঝাপসা হয়ে যায়। এর ফলে ফেরি চলাচল অসম্ভব হয়ে পড়ে। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে।

আহম্মেদ আলী আরো জানান, নৌপথের মোট ১৭টি ফেরির মধ্যে পাঁচটি ফেরি মাঝ পদ্মায় ও বাকিগুলো দুই ঘাটে নোঙর করে রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ