শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আজকের জুমায় হারামাইনের খতিব যে দুই শায়খ ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত ইমাম ও মুয়াজ্জিনদের দক্ষ করে তুলতে একযোগে চলছে আস-সুন্নাহর কর্মশালা

‘ওলামায়ে কেরাম রাজনীতি থেকে দূরে থাকায় দেশ লুটেরাদের অভয়ারণ্যে পরিণত হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, বৃটিশরা এদেশকে দুইশত বছর পর্যন্ত শাসন করে উলামায়ে কেরাম ও ইসলামপন্থিদেরকে রাজনীতিমুক্ত করার তালিম দিয়ে গেছেন।

আজ শনিবার বিকেলে রাজধানীল বাড্ডাস্থ সিরাজ কনভেনশন সেন্টারে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তর আয়োজিত মহানগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মুসলমানরা হলো সেই জাতি যারা অর্ধজাহান শাসন করে বিশ্বে ইসলামের রোল মডেল স্থাপন করে গেছেন। আজ সেই বীরের জাতিরা রাজনীতিমুক্ত থাকতে পছন্দ করেন। ফলে বিশ্ব নিয়ন্ত্রণ করছে সন্ত্রাস, দুর্নীতিবাজ ও চরিত্রহীনরা। মুসলমানরা যতদিন ইসলামের উপর কায়েম থেকে বাতিল ও আল্লাহদ্রোহী শক্তির মোকাবেলা করেছিলো ততদিন তারা বিশ্ব শাসন করেছে। আর যখনই দুনিয়ালোভী, ক্ষমতালোভীদের কাছে মাথানত করেছে, তখন পদে পদে জুলুম-নির্যাতনের শিকার হচ্ছে। তিনি বলেন, প্রকৃত নায়েবে নবীরা ইসলাম প্রতিষ্ঠা তথা ইসলামী রাজনীতি থেকে দূরে থাকতে পারে না।

মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ইলামায়ে কেরাম রাজনীতি থেকে দূরে থাকার কারণে দেশ পরিচালনা করছেন চোর, ডাকাত ও লুটেরা। গোটা দেশ এখন লুটেরাদের রাজ্যে পরিণত হয়েছে। তিনি বলেন, আমাদের প্রয়োজনের সময় যারা পেঁয়াজ পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, তাদের দেয়া উপহার বর্জন করা উচিত। কেননা তার মধ্যে ষড়যন্ত্র থাকতে পারে।

মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম তার বক্তব্য শেষে ২০২১ সেশনের নগর কমিটি ঘোষণা করেন। ঘোষিত নগর কমিটির সভাপতি মুহাম্মাদ আরমান হুসাইন, সহ-সভাপতি মুহাম্মাদ কাউসার হুসাইন, সাধারন সম্পাদক নাঈম বিন জামশেদ।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারি মহাসচিব ও উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নূরুল করীশ আকরাম, শিক্ষকনেতা প্রভাষক আব্দুস সবুর। উত্তর সভাপতি মুহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ছাত্র আন্দোলন মহানগর উত্তর, ইসলামী আন্দোলনসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ