শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

পরিচ্ছন্ন নগরী গড়তে ময়মনসিংহবাসীকে এক সাথে কাজ করার আহবান মেয়র টিটুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ আল-আমিন>ময়মনসিংহ প্রতিনিধি

উন্নত ও পরিস্কার-পরিচ্ছন্ন নগরী গড়তে নগরবাসিকে এক হয়ে কাজ করার আহবান জানিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

আজ (১৯জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহিদ শাহাবুদ্দিন মিলনায়তনে পরিচ্ছন্ন নগরী গড়তে প্যানেল মেয়র এবং সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মেয়র টিটু এসব কথা বলেন।

তিনি আরো বলেন,আমরা অপরিচ্ছন্ন নগরীর বদনাম থেকে বেরিয়ে আসতে চাই। তবে তার জন্য সিটি করপোরেশনের কার্যক্রমের সাথে জনসচেতনতা ও জনগণের সহযোগিতা প্রয়োজন। তা ব্যতীত জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিচ্ছন্ন নগরী প্রতিষ্ঠা সম্ভব নয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আরিফুর রহমান। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।

জানা যায়, আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর উদ্যোগে সান্ধ্যকালীন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করা হচ্ছে। নাগরিকবৃন্দকে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে যার যার বাসা বা দোকানের বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে। সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ রাতের মধ্যেই সেগুলো সংগ্রহ করবে। এতে করে নগরে দৃশ্যমান অবস্থায় কোন বর্জ্য পাওয়া যাবে না।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র ১ মো.আসিফ হোসেন ডন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ড. উম্মে আফসারী জোহরা, সিটি কর্পোরেশন সচিব রাজীব সরকার, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো.আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া , জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব প্রমুখ। এছাড়াও বিডি ক্লিন প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দগণও এসময় উপস্থিত ছিলেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ