সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১

এবার নিক্সন চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করলো নোয়াখালাবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করেছে নোয়াখালাবাসী।নোয়াখালীকে নিয়ে বিদ্রূপ মন্তব্য ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে নিয়ে অশোভন কথা বলায় এ কুশপুত্তলিকা দাহ করেছেন তারা। এ সময় মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলও করেন তারা।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে বিক্ষোভ মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিনেমা হল গলিতে এসে শেষ হয়।

এসময় বক্তারা নোয়াখালীকে নিয়ে খারাপ মন্তব্য করায় নিক্সন চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেয় এবং অতি শিগগিরই নিক্সন চৌধুরীকে নোয়াখালীর মানুষের কাছে ক্ষমা চাওয়ার জন্য আহ্বান জানান।

এ সময় বিক্ষোভ মিছিলে কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

এমডব্লিউ/