শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

জেনে নিন বেলের যত উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফলের মধ্যে বেল একটি উল্লেখযোগ্য ফল। এটি ছোট-বড় সবার কাছে অতি পরিচিত। গরমে বা ঠান্ডায় এক গল্গাস বেলের শরবত হলে নিমিষেই যেন প্রাণ জুড়িয়ে যায়। নানা গুণাগুণের জন্য আমরা বেল খেয়ে থাকি। কারণ, বেলে আছে নানা ঔষধি গুণ, যা আমাদের দেহের অনেক উপকার করে থাকে।

বেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এ, ক্যালসিয়াম, ফসফরাস ও পটাসিয়াম। বেলে প্রচুর পমিাণ ভিটামিন সি থাকে, যা স্কার্ভি রোগ প্রতিরোধ করে। এটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের দেহের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সর্দি-কাশি ও ছোঁয়াচে রোগ থেকে বাঁচিয়ে রাখে। ভিটামিন এ আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে, রাতকানা রোগ প্রতিরোধ করে। ডায়রিয়া ও আমাশয় রোগ সারিয়ে তোলে। অন্ত্রের কৃমিসহ নানা রোগজীবাণু ধ্বংস করে।

নিয়মিত বেল খেলে এর ল্যাকটিভগুণ কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং মুখের ব্রণ দূর করে ও ত্বক ভালো থাকে। বেল পাকস্থলীর আলসারসহ নানা সমস্যা দূর করে। বেলের উপাদান মিউকাস মেমব্রেনের গঠনে সহায়তা করে এবং চামড়ার সৌন্দর্য বাড়িয়ে তোলে। বেলের ভিটামিন বি১ ও বি২ হূৎপিণ্ড ও লিভার ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত বেল খেলে কোলন ক্যান্সার হওয়ার প্রবণতা কমিয়ে দেয়। বেলে থাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ, যা মুখের ব্রণ সারাতে সাহায্য করে।

যাদের পাইলস আছে, তাদের জন্য নিয়মিত বেল খাওয়া উপকারী। বেলের পুষ্টি উপাদান চোখের বাহ্যিক ও অভ্যন্তরীণ অঞ্চলগুলোর পুষ্টি জোগায়। ফলে চোখ যাবতীয় রোগ থেকে রক্ষা করে। বেলের শাঁস ত্বককে সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এবং ত্বকের স্বাভাবিক রং বজায় রাখে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ